সমাজে পিছিয়ে পড়া শিশুদের দায়িত্ব নিতে এগিয়ে আসলেন সমাজসেবী হিসাবে পরিচিত বিকাশ ঘোষ। যদিও এই সমাজসেবী নামটায় তার চরম আপত্তি।তিনি নিজে জানালেন আমি চাই না কারো জন্য কিছু করে সেটার প্রচার করতে। ভগবান আমাকে দিয়েছেন তাই আমি দিতে পারছি। আমি নিজে চাই না কারো বিপদে পাশে দাড়িয়ে তার প্রচার করা হোক। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি কত গরীব এবং কত অসহায় মানুষ আছে এই পৃথিবীতে। আমি তাদের জন্য কিছুই করতে পারি না।করোনা আবহে অসহায় মানুষের পাশে দাড়িয়ে হয়ত কিছু করতে পেরেছি আমি। আর কেউ যদি খেতে না পারে মনে হয় তার চাইতে এই দুনিয়ায় কষ্টের কিছু নেই। আমি যতদিন পারব মানুষের পাশে দাড়িয়ে তাদের সেবা করে যাব। আজকে সেইসব বাচ্চাদের পাশে আমি দাড়াতে চাই যারা মেধাবী অথচ অভাবের কারনে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। আমি ওদের খাতা বই এবং খাবার দিতে চাই। ওরাই তো আমাদের ভবিষ্যত। তাই ওদের সাথে থেকে আমি ওদের মতন হয়ে চলতে চাই। বিকাশবাবু চাইছেন আগামীদিনে যেসব দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে তাদের পাশে দাড়াতে। যদি আমি তাই করতে পারি তবেই আমি ভাবব আমার জীবন সার্থক। আর আমার এই কাজে আমার সমস্ত পরিবারের মানুষ আমার পাশে আছে। সেকারনেই হয়ত আমি এতদুর আসতে পেরেছি জানালেন বিকাশ ঘোষ।
Read Next
November 24, 2026
অণ্ডকোষ বাদ দিলে বাড়তে পারে আয়ু! ইঁদুরের উপর গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের
November 23, 2026
ময়দা ছাড়াই তৈরি হবে নরম তুলতুলে মোমো! বাড়িতে সুজি দিয়ে বানান সুস্বাদু এই পদ
November 23, 2026
বোতলের জলের গুণমান নিয়ে বড় প্রশ্ন! বিসলেরির বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি FSSAI-এর, পরীক্ষায় ধরা পড়ল কী?
November 23, 2026
আজ সোমবার ভাগ্য খুলবে ৫ রাশির! অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে উন্নতি, সপ্তাহের শুরুতেই বড় সুখবর?
November 22, 2026
রবিবার ভাগ্য খুলবে ৫ রাশির! অর্থলাভের যোগ, পরিবারে সুখবর, কোন কোন রাশির কাটবে ভালো সময়?
November 21, 2026
শনিদেবের কৃপায় ভাগ্যবদলের ইঙ্গিত! আজ তিন রাশির জীবনে আসতে পারে বড় সুখবর, অর্থভাগ্যেও উন্নতির যোগ
Related Articles
Check Also
Close
-
বাড়িতে থাকা কর্পূরেই ফেরান নিজের ভাগ্য, কিন্ত কীভাবে জানুনDecember 6, 2024







