খেলাধুলা

টানা ১১ বার টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারল মুম্বই! ঘরের মাঠে ৮ উইকেটে ম্যাচ জিতে আইপিএল শুরু হল কোহলিদের

 

বর্মার বর্মেও রক্ষা হলো না শর্মার। জয় দিয়ে আইপিএল শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ওপেন করতে নেমে ফ্যাফ ডুপ্লেসি (Faf Du plessis) এবং বিরাট কোহলি (Virat Kohli) যে মেজাজ দেখালেন তাতে পাঁচ বারের আইপিএলজয়ী মুম্বইও কেমন গুটিয়ে গেল। শেষমেষ রোহিত শর্মাদের (Rohit Sharma) ১৭১ রানের জবাবে ৮ উইকেট হাতে ম্যাচ জিতল বেঙ্গালুরু।

 

ম্যাচের শুরু থেকেই মুম্বইয়ের উপর দাপট দেখাচ্ছিল বেঙ্গালুরু। বল হাতে মহম্মদ সিরাজরা রোহিতদের উপর ছড়ি ঘোরাতে থাকেন। মুম্বই একের পর উইকেট হারাচ্ছিল। আর গতকাল রোহিতকে অসহায় দেখাচ্ছিল। কিন্তু ব্যাট করতে নেমে বিরাট ছিলেন ততটাই ফুরফুরে। শুরু থেকেই বিরাট এবং ফ্যাফ ডুপ্লেসি দ্রুত রান তুলতে থাকেন। তাঁদের দাপটে মুম্বইয়ের কোনও ব্যাটার স্বস্তি পাচ্ছিলেন না।

 

ডুপ্লেসি ৪৩ বলে ৭৫ রান করেন। তিনি শুরু করেছিলেন দ্রুত রান তোলা। বিরাট একটু পরে হাত খোলেন। শেষ পর্যন্ত তিনি ক্রিজে ছিলেন। ৪৯ বলে ৮২ রান করেন বিরাট। গ্লেন ম্যাক্সওয়েল শেষ বেলায় নেমে ৩ বলে ১২ রান করেন।

 

গতকালের ম্যাচে রোহিতদের ব্যাটিং পুরোটাই তিলক বর্মার উপর দাঁড়িয়ে রইল। তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন, মুম্বই তখন ২০ রানের মাথায় ঈশান কিশন, ক্যামেরন গ্রিন এবং অধিনায়ক রোহিতকে হারিয়ে কাঁপতে শুরু করেছে। তিলক নেমেই পাল্টা মারের পরিকল্পনা নেন। অন্ধ্রপ্রদেশের বাঁহাতি অলরাউন্ডার অবশ্য ভাল ভাবে হাত খোলার আগেই সূর্যকুমার যাদব আউট হয়ে যান। নেহাল ওয়াধেরার সঙ্গে যদিও ৫০ রানের জুটি গড়েন তিলক। সেখানে নেহাল করেন ২১ রান।

 

টিম ডেভিড এবং ঋত্বিক শোকিনও বেশি রান করে পারেননি। উল্টো দিক থেকে তিলক যদিও রানের গতি কমতে দিচ্ছিলেন না। চেষ্টা করে যাচ্ছিলেন স্কোরবোর্ড সচল রাখার। শুধু উইকেটের একটা দিকে থাকতে হত। বাকি কাজটা তিলকই করলেন।

 

এদিন তিনি ৪৬ বলে ৮৪ রান করলেন। গত বারের আইপিএলে যে রকম ছন্দে ছিলেন। এ বারেও তাঁকে প্রথম ম্যাচে তেমনটাই দেখা গেল। দলের ১৭১ রানের মধ্যে ৮৪ রান করে গেলেন একা। বেঙ্গালুরু অতিরিক্ত দিল ১১ রান। অর্থাৎ মুম্বইয়ের বাকি ব্যাটাররা মিলে করলেন ৭৬ রান।

 

উল্লেখ্য, গত বার আইপিএলে ১৫টি ম্যাচে ৪৮১ রান করেন তিলক। তাঁর তিনটি অর্ধশতরান ছিল। তিনি মুম্বইয়ের লোয়ার অর্ডারের বড় ভরসা হয়ে উঠেছিলেন। কায়রন পোলার্ড অবসর নিয়েছেন। মুম্বইয়ের এমন এক জনকে প্রয়োজন ছিল যিনি বড় শট খেলতে পারেন আবার ইনিংস গড়তেও পারেন। পোলার্ডের সেই অভাব প্রথম ম্যাচে ঢেকে দিলেন তিলক। মুম্বই এখন চাইবে আগামী ম্যাচগুলিতেও নিজের ছন্দ ধরে রাখুন তিলক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.