অফবিট

আলু-লাল ঝোল নয়, ভুরিভোজে চমক দিন ‘মাংসের যেমন-তেমন’ দিয়ে! রইল সহজ রেসিপি

ছুটির দিনের পারিবারিক ভোজ হোক কিংবা বিশেষ কোনও অনুষ্ঠান—পাঁঠার মাংস ছাড়া যেন আয়োজনই অসম্পূর্ণ। তবে বারবার একই ধরনের আলু দেওয়া লাল ঝোল বা মটন কষা খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তাই এ বার স্বাদের তালিকায় যোগ করুন এক অভিনব পদ—‘মাংসের যেমন-তেমন’। দই, সুগন্ধি মশলা এবং পেঁয়াজের অনন্য মিশেলে তৈরি এই পদ সহজেই মন জিতে নেবে অতিথিদের।

প্রয়োজনীয় উপকরণ
৫০০ গ্রাম পাঁঠার মাংস

১৫০ গ্রাম টক দই

সর্ষের তেল

নুন ও সামান্য চিনি

থেঁতো করা গোটা গরমমশলা

পেঁয়াজবাটা

আদাবাটা

শুকনো লঙ্কাবাটা

হলুদবাটা

গোলমরিচবাটা

পেঁয়াজকুচি

আদাকুচি

চেরা কাঁচালঙ্কা

ঘি

গরমমশলার গুঁড়ো

কীভাবে বানাবেন?
প্রথমে পাঁঠার মাংসে নুন ও টক দই মাখিয়ে অন্তত দুই ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে থেঁতো করা গোটা গরমমশলা ও সামান্য চিনি ফোড়ন দিন। তারপর একে একে পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, হলুদ ও গোলমরিচের বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মেরিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে ভালো করে কষুন। প্রায় ১০ মিনিট পরে পেঁয়াজকুচি ও আদাকুচি যোগ করে ঢেকে রান্না করুন। প্রয়োজনমতো অল্প অল্প জল দিয়ে কড়াইতেই রান্না শেষ করতে পারেন, অথবা চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন।

শেষে ঘি, গরমমশলার গুঁড়ো ও চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ‘মাংসের যেমন-তেমন’। একবার এই পদ বানালে আলু দেওয়া মাংসের ঝোলের বদলে নতুন স্বাদই হতে পারে আপনার পরিবারের নতুন পছন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.