রাজ্য

বাসের আকার ও আসন সংখ্যায় বদলের অনুমতি, নতুন নির্দেশিকা জারি পরিবহণ দফতরের

রাজ্যের পরিবহণ দফতর নতুন নিয়ম জারি করেছে, যেখানে বাসের আকার এবং আসন সংখ্যা চাহিদা অনুযায়ী পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ, একই রুটের পারমিটে প্রয়োজনে বাসের আসন কমানো বা বাড়ানো যাবে, এমনকি ছোট বা বড় বাসও চালানো সম্ভব হবে।

বাস মালিকদের একাংশ দীর্ঘদিন ধরে এই দাবিটি জানিয়ে আসছিলেন। তাঁদের বক্তব্য, অতিমারি পর্বের পর অনেক রুটে যাত্রী সংখ্যা কমে গিয়েছে, আবার কিছু রুটে বেড়েছে। ভাড়া বাড়েনি, অথচ জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাস চালিয়ে লাভ হচ্ছে না। ফলে অনেক জায়গায় পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বাসের আসন সংখ্যা ন্যূনতম ২২ এবং সর্বোচ্চ ৫৫ হতে পারবে। ছাদ থেকে মেঝে পর্যন্ত উচ্চতা কমপক্ষে ছ’ফুট রাখতে হবে। ৩০-এর কম আসন থাকলে ‘স্পেশ্যাল স্টেজ ক্যারেজ’ পারমিট নিতে হবে, আর তার বেশি হলে ‘স্টেজ ক্যারেজ’ পারমিটেই চলবে। আগে ন্যূনতম আসন সংখ্যা ছিল ৩৮, আর কাঠের বাসের যুগে তা ছিল ৪০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.