কেন্দ্র

সিএনজির দামে বড় ধাক্কা, আজ থেকেই কেজিতে বাড়ল প্রায় ৪ টাকা

ফের বাড়ল জ্বালানির দাম। কয়েক মাস আগে ইরান-আমেরিকার সংঘাতের প্রভাবে এলপিজি এবং পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর এবার পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন না হলেও বাড়ানো হল সিএনজি-র দাম।

দিল্লি ও সংলগ্ন এলাকায় কমপ্রেসড ন্যাচরাল গ্যাস বা সিএনজির দাম কেজিতে ৩ টাকা ৮৯ পয়সা বাড়িয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। ২৯ অগস্ট ভোর ৬টা থেকে কার্যকর হয়েছে নতুন দাম। সংশোধিত দামে নয়ডা ও গাজিয়াবাদে প্রতি কেজি সিএনজির দাম হয়েছে ৯৫ টাকা ৫৯ পয়সা।

কোন এলাকায় কত দাম?

দিল্লিতে সিএনজির নতুন দাম ৮৬ টাকা ৯৮ পয়সা প্রতি কেজি। নয়ডা ও গাজিয়াবাদে ৯৫ টাকা ৫৯ পয়সা, মিরেটে ৯৫ টাকা ৪৭ পয়সা এবং গুরুগ্রামে ৯২ টাকা ১ পয়সা প্রতি কেজি দরে মিলবে সিএনজি।

কেন বাড়ল সিএনজির দাম?

আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি-র দাম বৃদ্ধিই সিএনজির দাম বাড়ার অন্যতম কারণ। পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার জেরে এলএনজি-র দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি বহনকারী জাহাজ চলাচলের কারণে ওই অঞ্চলের পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

আমদানি করা এলএনজির একটি বড় অংশ ব্যবহার করেই সিএনজি উৎপাদন করা হয়। ফলে বাড়তি খরচের চাপ সামলাতে প্রতি কেজি সিএনজির দাম প্রায় চার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মূল্যবৃদ্ধির ফলে সিএনজি-চালিত গাড়ি, অটো, ট্যাক্সি এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহনের পরিচালন খরচ আরও বাড়তে পারে। এর আগে মে মাসেও সিএনজির দাম বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে গত চার মাসে প্রতি কেজি সিএনজির দাম মোট ৬ টাকা বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.