সম্প্রতি, একসাথে উইম্বলডন ম্যাচ দেখতে গিয়েছিলেন নিক এবং প্রিয়াঙ্কা! ভিআইপি বক্সে একসাথে বসে থাকতে দেখা গিয়েছিল তাদের। তবে জানেন কি তাদের যাওয়ার পথে ভাইরাল হয়েছে গাড়ীতে চুলোচুলির এক ভিডিও?
ভিডিও দেখে হতবাক জনসাধারণ। না, কোনো লড়াই নয়। একটি অন্ধকার গাড়িতে স্ত্রী প্রিয়াঙ্কার পনিটেলটি যত্ন সহকারে ঠিক করতে দেখা যায় নিককে। তিনি যে একজন যত্নশীল স্বামী তা বোধ হয় আর আলাদা করে বলে দিতে হয় না।
দম্পতির ভক্তরা এই ভিডিওটি দেখে উপভোগ করেছেন। তারা উইম্বলডন মহিলাদের ফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে প্রিয়াঙ্কা প্রায়শই দেখতে যান এই ম্যাচ। প্রসঙ্গত হলিউড ধর্মঘটের কারণে প্রিয়াঙ্কার চলচ্চিত্রের কাজ প্রভাবিত হয়েছে, যার ফলে নির্মাণে বিলম্ব হচ্ছে। এরই মধ্যে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।







