রাজনীতি

রেশন দুর্নীতির মূল মাথা, মুখ্যমন্ত্রী নিজে! বক্তব্য বিরোধী দলনেতার

রেশন দুর্নীতি মামলা নিয়ে এখন জোরকদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সেই মামলার জন্যই আগে তল্লাশি চলেছে বহু বাড়িতে। এর আগে গ্রেফতার হয়েছিল বাকিবুর রহমান নামক এক ব্যবসায়ী। তার পর এবার গ্রেফতার হলো রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ভোর ৩ টে নাগাদ তাকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। সেই প্রসঙ্গ নিয়েই এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী।

নিজেরা সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন,”রেশন দুর্নীতির সঙ্গে জড়িত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় সংস্থার থেকে বাঁচাতেই জ্যোতিপ্রিয়কে ২০২১ সালে খাদ্যমন্ত্রী করেননি মমতা।তবে বেআইনি ভাবে টাকা তোলা বন্ধ করতে চাননি মমতা। তাই জ্যোতিপ্রিয়কে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়। সেখানেই না থেমে দুর্নীতিগ্রস্ত প্রাক্তন আইএএস অফিসার এ সুব্বিয়াকে পশ্চিমবঙ্গ প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের এমডি করা হয়। আমলা নিয়োগের দায়িত্বে থাকা কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের মন্ত্রী মমতা নিজেই। তাহলে মুখ্যমন্ত্রী নিজে না চাইলে এই দুর্নীতিগ্রস্ত অবসরপ্রাপ্ত আমলাকে পশ্চিমবঙ্গের প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনে নিয়োগ করা হত না।”

বেশ কিছুদিন ধরেই ইডির নজরে ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে তার বিধাননগরের বাড়িসহ আরো ৮ টি বাড়িতে তল্লাশি চালায় ইডি। সারাদিন ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। তবে ভোররাতে শেষমেষ তিন আগে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শত্রু মারফত জানা গেছে যে শুধু জ্যোতিপ্রিয়কেই নয় তার সহকারী কেউ করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। তবে কোন প্রশ্নেরই সৎ উত্তর পায়নি ইডি।

এর আগের নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমান নামক এক চাল ব্যবসায়ী। প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে তার এবং তার আত্মীয়দের নামে।নিউ টাউন, রাজারহাট, পার্কস্ট্রিটে একাধিক ফ্ল্যাট রয়েছে তার। শুধু তাই নয় একাধিক কোম্পানি তে শেয়ার রয়েছে তার। তবে এই দুর্নীতিতে আসল দোষী কে বা কার মত তে এত বড় দুর্নীতির চক্র চলে এসেছে সে বিষয়ে এখনো কিছু বলেনি ইডি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.