রাজনীতি

প্রাক্তন স্বামী রিতেশের দাবি, রাখি কেন্সারে আক্রান্ত!

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ‘ড্রামা কুইন’। তাঁর কিছু ছবি তোলপাড় করেছে নেটপাড়া। যা সাধারণ মানুষের চোখে ছড়িয়েছে ধোঁয়াশা।

রাখি সাওয়ান্ত খবরে থাকার জন্যে যেকোনো সীমা অতিক্রম করতে পারেন। নেটিজন থেকে শুরু করে তাঁর অনুরাগী ও বলিউডও আপাতদৃষ্টিতে একথাই মনে করেন। তাই তার ডাকনাম হয়ে দাড়িয়েছে ‘ড্রামা কুইন’।

কারণ অনেকেরই দাবি যে এইসবই রাখির সাজানো নাটক। এবার তাঁর এই অসুস্থতা নিয়ে মুখ খুললেন রাখির প্রাক্তন স্বামী রিতেশ।

বুধবার রাতে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘হাসপাতালে তোলা যেসব ছবি ইন্টারনেটে ছড়িয়েছে, অনেকে এটিকে ‘নাটক’ বলছেন। কিন্তু এটি নাটক নয়। রাখি কোনো মজা করছে না। আসলে রাখাল ও বাঘের গল্পের মতো হয়েছে। সত্যিকার অর্থে, রাখির অবস্থা গুরুতর। তারপরও কিছু মানুষ বলছেন, বিতর্ক তৈরি করার জন্য এসব করছেন রাখি। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।’’

তিনি হাসপাতালে সবসময় রাখির পাশে পাশেই রয়েছেন। তিনি আরও বলেন, ‘রাখি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা এখনো খুবই গুরুতর। মঙ্গলবার রাত থেকে আমরা হাসপাতালে আছি। ওই রাতে তাঁর বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। রাখি নিজেই জানিয়েছিল যে, তাঁর বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এমনকী হাত তুলতেও পারছিল না। পেটেও ব্যথা হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.