অল্পের জন্য প্রাণ বাঁচলো গাড়ির চালকের। পথ কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খেল কংগ্রেস নেতার গাড়ি রাস্তার পাশে থাকা একটি গাছে।
দুর্ঘটনার কবলে পরলো আমেঠির কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শুক্লা। জানা গিয়েছে, গাড়িতে করে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস নেতা শুক্লা এবং তাঁর সহকারীরা। তখন সেই সময়ে রাস্তার মাঝে চলে আসে একটি পথ কুকুর। আর তাকে বাঁচাতে গিয়ে ওই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
আর তাতেই গাড়িটি গিয়ে সজোরে ধাক্কা মারে একটি গাছে। যদিও সুরক্ষিত রয়েছেন গাড়ির উপস্থিত কংগ্রেস নেতা সহ অন্যান্য যাত্রীরা। কিন্তু গাড়ির চালকের অল্পবিস্তর চোট লাগে। তৎক্ষণাৎ তাকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। বর্তমানে তিনি বিপদমুক্ত।







