নির্বাচনের আগে শিরোনামে থাকা খবরগুলির মধ্যে একটি খবর হল সন্দেশখালি। যাকে কেন্দ্র করে হুলস্থুলুস পড়ে গিয়েছিল সারা রাজ্য মহল। কখনো বা নারীদের নির্যাতিতার খবর নিয়ে আবার কখনো সন্দেশখালি পুরুষদের অত্যাচারকে কেন্দ্র করে। পাশাপাশি বাদ যায়নি সন্দেশখালি বাচ্চারাও।
সন্দেশখালি নেতা শেখ শাহাজানের অত্যাচারে অত্যাচারিত হয়ে একসময় রাস্তায় নেমেছিলেন নির্যাতিতারা। হাতে তুলে নিয়েছিলেন লাঠি। তবে নির্বাচনের পর্ব শেষের দিকে হলেও মিটলো না সন্দেশখালির ইস্যু। উঠে আসছে একের পর এক চাঞ্চলকর তথ্য। তার মাঝেই নতুন চমক।এবার সন্দেশখালি মামলার তদন্তের স্বার্থে বৃহৎ পদক্ষেপ।সন্দেশখালিতে খুলল অস্থায়ী ক্যাম্প সিবিআই।তদন্ত চালাবেন সন্দেশখালিতে থেকেই।







