নিজস্ব সংবাদদাতা :-ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দেওয়া হয় শুক্রবার। মূলত শুক্রবার তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক কর্মসূচি আর সেটা হলো ২১শে জুলাই। এই দিনেই পথে নামলো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির তরফে পূর্ব ঘোষণা অনুযায়ী পালন করা হলো ডেপুটেশন কর্মসূচি।
মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত ধুনুই মোড় থেকে ধিক্কার মিছিল সহকারে ব্লক অফিসের সামনে একটি স্ট্রিট কর্নার অনুষ্ঠিত হয়,পাশাপাশি ভোট পর্যায়ে বিভিন্ন দুর্নীতির কথা লিখিত আকারে তুলে ধরে ডেপুটেশন দেয় বিজেপি নেতৃত্বরা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান কাটোয়া জেলার সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ পোদ্দার, মেমারি দু’নম্বর ব্লকে ভারতীয় জনতা পার্টির আফজাভার পিন্টু ভান্ডারী, মহিলা নেত্রী নিতু ভট্টাচার্য, সকল মন্ডল সভাপতি, নেতৃত্ব সহ কর্মীবৃন্দ।পাশাপাশি বিজেপির ডেপুটেশন কর্মসূচি করা হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকেও।
শুক্রবার বিজেপির কার্যকর্তারা মিলিত হয়ে পঞ্চায়েত ভোটের নানান অসুবিধার কথা লিখিত আকারে জমা দেন খণ্ডঘোষ বিডিও সত্যজিৎ কুমার-কে। উপস্থিত ছিলেন,পূর্ব বর্ধমান জেলা বিজেপি যুব সভাপতি পিন্টু সাম,বিজেপি নেতা কৌশিক আস, বিজেপি নেত্রী শম্পা মাথুর সহ আরও অন্যান্য অনেকে।বিজেপির কার্যক্রম ঘিরে খণ্ডঘোষ পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছিল আটোসাটো।







