স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বেলা নাগাদ জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি গ্যাস ট্যাঙ্কার। ঘটনায় গ্যাস ট্যাঙ্কারে থাকা ড্রাইভার চালক আহত হয়।ঘটনাটি ঘটেছে,পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের হলদিয়া মোড়ের জাতীয় সড়কে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেও হাজির হয় কোলাঘাট থানার পুলিশ, এরপর পুলিশের তত্পরতায় এবং স্থানীয়দের সহযোগিতায় ওই আহত দুইজনকে উদ্ধার করে নিকটবর্তী স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।পরবর্তীকালে পুলিশের তত্পরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।এই ঘটনার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাটের হলদিয়া মোড়ের জাতীয় সড়কে।







