আর জি করের ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ৯ তারিখে সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিল আশিস পান্ডে নামে এক ব্যক্তি। সিবিআই সূত্রে খবর আর জি করের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে সিবিআই এর কাছে। সেই কারণে হোটেল কর্তৃপক্ষকে আজ সমস্ত নথি নিয়ে ডেকে পাঠানো হয়। হোটেলের এক কর্মচারী সিবিআই দপ্তরে এসে পৌঁছয় রেজিস্টার খাতা সহ বেশ কিছু নথি নিয়ে।
আরজি কর হাসপাতালে খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। এবার সিবিআই-র নজরে আশিস।







