রাজনীতিরাজ্য

‘দরজায় ‘দিদির দূত’রা এলে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন’ বেলাগাম বিজেপি সাংসদ অমরনাথ শাখা

ইতিমধ্যেই আরম্ভ ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। জনসংযোগ ঘটাতে জেলাগুলোতে পৌঁছে যাচ্ছেন ‘দিদির দূত’রা। এবার এই কর্মসূচির বিষয়ে বেলাগাম মন্তব্যে সামিল হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দিদির দূত গেলে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকার নিদান দিলেন তিনি। বিধায়কের এহেন মন্তব্যের কড়া সমালোচনায় সামিল বিরোধী দলও।

গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে সোনামুখী ব্লকের কোচডিহি এলাকায় প্রকাশ্য সভামঞ্চে অমরনাথ বলে ওঠেন, ‘এখন দরজায় দরজায় ‘দিদির দূত’রা আসছেন। আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন।’ অমরনাথের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

প্রতিক্রিয়ায় তৃণমূলের তরফে বলা হয়েছে, ‘দিদির দূতেদের ভূতের মতো ভয় পাচ্ছেে বিজেপি। তাই সম্বিত হারিয়ে তাদেরে নেতারা আজে বাজে কথা বলছেন।’ তরজা অব্যাহত।

প্রসঙ্গত, তৃণমূলের বিশেষ কর্মী সম্মেলনের মঞ্চেই ঘোষণা করা হয় ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্পের। সংশ্লিষ্ট প্রকল্পের মধ্যে দিয়ে পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ ঘটানোর পরিকল্পনায় তৃণমূল কংগ্রেস। উক্ত প্রকল্পে তৃণমূলের সাড়ে ৩ লক্ষ স্বেচ্ছাসেবক ‘দিদির দূত’ হয়ে রাজ্যের ১০ কোটি মানুষের বাড়িতে পৌঁছনোর উদ্যোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.