রাজ্য

রাজ্যপালের রোল মডেল কে? শপথ নিয়েই বঙ্গময়দানে নামলেন ‘দ্য-বোস’

জগদীপ ধনখড়ের পরবর্তীতে এবার স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। বুধবার রাজভবনে শপথ নিলেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী। প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও।

অন্যদিকে, ‘রাজভবনে কোনও অভিযোগ জানাতে আসিনি’ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, আজকের সাক্ষাৎ কেবল ছিল নাকি সৌজন্যমূলক। প্রসঙ্গত, ক্ষোভপ্রকাশ করে নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা।

এদিকে রাজ্যপাল বাংলা শিখছেন নাকি এই নিয়েও চর্চার রোল উঠেছে। আনন্দ বোসের সাফ কথা, তিনি নেতাজির আদর্শেই চলবেন। নেতাজিই তাঁর রোল মডেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.