একদা ফিতে কেটে উদ্বোধন করা হয়। এখন বলতে গেলে তা ব্রাত্য। দেখতে গেলে ক’দিন আগেও হয়ত এটাই ছিল সরকারি প্রকল্পের চেনা ছবি। তবে এই সংস্কৃতিতে বদল ঘটানোর নয়া পদক্ষেপ নেয় সরকার। আনে ‘সমন্বয়’ পোর্টাল। তার পরবর্তীতে তবে কীরূপ বদল ঘটেছে? বা আদৌ কি কোনও পরিবর্তন এসেছে? তা জানতেই এবার নবান্নে বৈঠক।
সঙ্গে, আজকের বৈঠকে আরও কয়েকটি বিষয় নিয়েও জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করার কথা ছিল মুখ্যসচিবের, এমনটাই নবান্ন সূত্রে খবর। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, সড়ক যোজনা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা ছিল বর্তমান।
এদিন সকাল ১১টা থেকে সব জেলাশাসকদের বৈঠকে ডাকা হয়। পাশাপাশি, সমস্ত দফতরের সচিবদেরও বৈঠকে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয় বলেই সূত্রের খবর।







