রাজনীতি

নন্দীগ্রামে অভিষেকের হুঙ্কার: বিজেপি-ইসি নিশানায়, হলদি নদীতে সেতুর প্রতিশ্রুতি

আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার প্রথম দফার ভোটকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক উত্তাপ। প্রথম দফার গুরুত্বপূর্ণ ১৫২টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম, যা বরাবরই বাংলার রাজনীতির ‘হটস্পট’ হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁঝ বাড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে সভা করতে গিয়ে অভিষেক সরাসরি বিজেপিকে নিশানা করেন। তাঁর দাবি, তৃণমূলের জনমুখী উদ্যোগ দেখেই বিজেপি এখন স্বাস্থ্য শিবিরের মতো কর্মসূচি অনুকরণ করছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের ভূমিকাতেও প্রশ্ন তোলেন তিনি, অভিযোগ করেন বিজেপির সঙ্গে একযোগে কাজ করার।
প্রচারের মঞ্চ থেকেই উন্নয়নমূলক প্রতিশ্রুতিও দেন অভিষেক। তিনি জানান, তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে হলদি নদীর উপর একটি নতুন সেতু নির্মাণ করা হবে, যা নন্দীগ্রামসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।
ভোটের আগে এই আক্রমণাত্মক প্রচার ও উন্নয়নের প্রতিশ্রুতি নন্দীগ্রামের নির্বাচনী লড়াইকে আরও চড়া সুরে পৌঁছে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এ প্রসঙ্গে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ”নন্দীগ্রামে পবিত্র আর অপবিত্র’র লড়াই। ডায়মন্ড হারবার ছাড়া রাজ্যের আর কোথাও যদি আমি সেবাশ্রয় করে থাকি সেটা হল এই নন্দীগ্রাম। যারা ভুল প্রচার করে মানুষকে বলেছিল যে ওই ক্যাম্পে যাবেন না তাদের বাড়া ভাতে ছাই দিয়ে মানুষ ক্যাম্পে এসেছিল। নন্দীগ্রামে ২০২১ সালে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল। পাঁচ বছর ধরে নন্দীগ্রামের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। এই বারের নির্বাচন প্রতিশোধের ভোট। এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন তাঁর হয়ে ভোটের প্রচার করছেন খোদ সিইও। ভাবুন কি দূরাবস্থা ওদের। মনে হচ্ছে শুভেন্দু অধিকারী প্রার্থী আর ইলেকশন এজেন্ট হচ্ছেন মনোজ আগরওয়াল। অমিত শাহর এজেন্ট রাজ্য ও নন্দীগ্রাম জেতাতে পারবে না। পাঁচ বছরে বিজেপি সরকার কী কী কাজ করেছে তার হিসাব দিন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী কী করেছেন পাঁচ বছর? যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া। মানুষ বলছে রাস্তা নেই। শুভেন্দু অধিকারী বলছে ধর্ম রক্ষা কর। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ধাপ্পাবাজ। নিজের বিধানসভা কেন্দ্র বাঁচাতে যোগী আদিত্যনাথের পা ধরেছে। আমার সেবাশ্রয় দেখে উনি স্বাস্থ্য শিবির করলেন। আপনারা আসলের সঙ্গে থাকুন। ডুপ্লিকেটের সাথে কেন যাবেন? ২৫ হাজারের বেশি ভোটে নন্দীগ্রামে জিতবে তৃণমূল।তৃণমূল কংগ্রেস জিতলেই হলদি নদীর ওপর সেতু হবে। আর বিজেপি জিতলে বলবে রাম মন্দির করবে। নন্দীগ্রামের মানুষ সিপিএমের বন্দুকের কাছে মাথা নীচু করেনি। দিল্লির কাছেও করবে না। প্রধানমন্ত্রীকে বলব গরম বাড়ছে। মাথা ঠান্ডা রাখুন। ইসিআই, সিবিআই, ইডি লাগিয়েও বাংলা জিততে পারছে না। বাংলা জেতা যাবে না। বাংলা জিতলে নন্দীগ্রামেও জিততে হবে। রাতের অন্ধকারে নন্দীগ্রামে অনেক কিছু হয়। রাতে পাহারা দিতে হবে। অনেক কিছু বিলি হয় রাতের অন্ধকারে। ২৩ তারিখ ভোর ৫’টা থেকে রাস্তায় থাকবেন। আমার কন্ট্রোল রুম খোলা থাকবে সকাল থেকে। বদলা হবে? যতই কর রামের নাম, বিজেপি হারবে নন্দীগ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.