আসন্ন ফিল্ম ‘কল্কি: ২৮৯৮ এডি’ ফার্স্ট লুক ২০শে জুলাই সান দিয়েগো কমিক কন-এ উন্মোচিত করা হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কমল হাসান এবং রানা দাগ্গুবাতি, তবে উপস্থিত ছিলেন না অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দেন অমিতাভ বচ্চন। শ্রোতারা একে অপরের প্রশংসা করেন এবং অমিতাভ কমলের উচ্চতর অভিনয় দক্ষতা স্বীকার করেন। প্রশংসায় আপ্লুত বোধ করেন কমলও।
নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতে খল চরিত্রে কমল হাসান এছাড়া থাকছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। ‘কল্কি: ২৮৯৮ এডি’ আগামী বছর মুক্তি পাবে এমনটাই জানানো হয়ছে।







