গত মঙ্গলবার কুড়ি বছরে পদার্পণ করলেন বাংলার বিখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার কন্যা সারা সেনগুপ্ত। মা নীলাঞ্জনা শর্মা, বোন জারা ও কাছের বন্ধুদের নিয়েই জন্মদিন উদযাপন করলেন সারা। এই বিশেষ দিনের কিছু সুন্দর মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মা নীলাঞ্জনা। মধ্যরাতে কেক কেটে আনন্দ করে হল সারা তার জন্মদিন উপভোগ করলেন। এই দিন কালো ওভার সাইজ সোয়েট শার্ট ও পাজামাতে দেখা গেলো সারাকে। বেলুন দিয়ে সাজানো হয়েছিল সারার বার্থডে স্পট।
সম্প্রতি সারা মন দিয়েছেন মডেলিংয়ে। ইতিমধ্যেই বিভিন্ন ব্র্যান্ডের প্রিয় মুখ তিনি। কাজ করছেন চুটিয়ে। তবে নিজের পরিশ্রমেই নিজের পরিচিতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার পেশার টানে পাকাপাকি ভাবে মুম্বইতে পাড়ি দিচ্ছেন সারা।
উল্লেখ্য, কিছুদিন আগে ছোট মেয়ে জারার জন্মদিনও পালন করেছেন নীলাঞ্জনা। কিন্তু দুই মেয়ের জন্মদিনেই দেখা যায়নি যিশুকে। এমনকী তিনি সোশ্যাল মিডিয়া থেকেও স্ত্রী নীলাঞ্জনা ও মেয়ে সারাকে আনফলো করেছেন বহুদিন আগেই। তারপরই বাবার সঙ্গে সব সম্পর্কে ইতি টানলেন সারাও। অন্যদিকে সেনগুপ্ত পদবী সরিয়েছেন নীলাঞ্জনাও। নতুন ভাবে শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থা।







