ফের উইন্ডোজের প্রযোজনায় বড় পর্দায় আসতে চলেছে নতুন চমক। চলতি মাসের মুক্তি পেতে চলেছে হরর-কমেডি সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এবার প্রকাশ্যে এলো এই সিনেমার এক্কেবারে পার্টি মেজাজের। যেখানেই লুকিয়ে আছে এই সিনেমার অন্যতম চমক।
রক্তবীজ সিনেমার পর বড় পর্দায় বিন্দাস প্রোডাকশন নতুন চমক আনছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার মাধ্যমে। যেই সিনেমায় ভরপুর হাস্যরস ও ভৌতিক পরিবেশনা। এই সিনেমার পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায়। এর আগেও উইন্ডোজ ও অরিত্রের জুটিতে পর্দায় জনপ্রিয়তা পেয়েছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’ ‘বাবা বেবি ও’র মত সিনেমা। তারপরেই এবার এক ভিন্ন ধরনের সিনেমা পর্দায় এলেন তারা। এবার সেই সিনেমার গান ‘তুমি কে’র টিজার মুক্তি পেল। এই গানে রয়েছে একাধিক চমক। প্রথমত এই গান পুরোপুরি পার্টি মেজাজের।
পাশাপাশি এই গানে নিজের ঘরানা থেকে বেরিয়ে গান গাইতে দেখা গেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়। এছাড়াও এই গানে দেখা গিয়েছে বাংলা সিনেমার পর্দায় প্রথম বার ট্যাঙ্গো নাচ। যা সকলেরই নজর কেড়েছে। এমনকি এই গানে পা মিলিয়েছে মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্তকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক সহ একাধিক জনপ্রিয় তারকা। এছাড়াও পর্দা কাপাতে চলেছে হাতে গোনা মাত্র দুই একটা দিন পর অর্থাৎ ৫ই ডিসেম্বর। এই নতুন চমক পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক মহলের একাংশ।







