জেলা

শিব ভক্তদের রাস্তা অবরোধ

উচ্চস্বরে লাউড স্পীকার বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পুলিশী বাধার সম্মুখীন শিব ভক্তরা। পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে শিবের ভক্তরা। তারপরেই পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাইতে কাঁথি- বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিব ভক্তরা ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাই বিডিও অফিস সংলগ্ন এলাকায়।

শ্রাবন মাসে হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়। সেই রীতি মেনে আজ সোমবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বেতা- দুবদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে যাওয়ার সময় দোবাঁধিতে পথ আটকায় পুলিস। উচ্চস্বরে বাজানো লাউড স্পীকার আটক করে এগরা থানার পুলিশ। প্রায় ১ ঘন্টা কাঁথি- বেলদা রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখে শিব ভক্তরা। পুলিশের বিরুদ্ধে শিব ভক্তরা উগরে দেয় ক্ষোভ। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.