আবারো হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের ঢেঁকিপুড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা কোকিলা মাহাতর। আজ রাত ৩ টের সময় বাড়ি থেকে টেনে বের করে পদ পৃষ্ঠ করে মারে হাতি, সকাল হতেই বন দপ্তর পুলিশ নিয়ে হাজির মৃতদেহ উদ্ধার করতে। এবং বনদপ্তরের উপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এলাকার বাসিন্দারা। যতক্ষণ না ক্ষতিপূরণের আশ্বাস পাচ্ছেন এলাকার বাসিন্দারা ততক্ষন তারা মৃত দেহ উদ্ধার করতে দেবে না। এলাকায় চাঞ্চল্য। তবে বনদপ্তর সূত্রে জানা গেছে, শীঘ্রই এলাকার হাতিগুলোকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে, এবং হাতি এলাকায় যাতে না ঢুকতে পারে তার জন্য করিডরের ব্যবস্থা করা হবে।
ঝাড়গ্রামের দিনের পর দিন যেভাবে হাতির আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে চলেছে তাতে যথেষ্ট আতঙ্ক রয়েছেন সাধারণ মানুষ।







