রাজনীতি

লোকসভায় অনাস্থা প্রস্তাব মোদী সরকারের বিরুদ্ধে আনতে পারে বিরোধী জোট !

নিজস্ব সংবাদদাতা : নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে মণিপুর কে কেন্দ্র করে ক্রমশ সুর চড়িয়ে নিশানা করছে বিরোধী শিবির। এ বার লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী জোট ‘ইন্ডিয়া,এমনটাই সূত্রের খবর । আজ মঙ্গলবারও বিরোধীদের আক্রমণে উত্তপ্ত সংসদ। যার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসলেন । উল্লেখ্য গত তিন দিন ধরে বিরোধীদের বিক্ষোভে অচলাবস্থা তৈরি হয়েছে সংসদে। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা।

উল্লেখ্য গত দুই মাসেরও বেশি সময় ধরে উত্তাল মণিপুর গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে। কয়েকদিন দিন আগে মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনার কথা গণমাধ্যমে প্রকাশ্য এসেছে। এই ঘটনা নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। ৭৮ দিন মৌনী থাকার পর মণিপুর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘‘এই ঘটনা যে কোনও সভ্য সমাজের লজ্জা।’’ তবে তাতে ক্ষোভের কারণে যে ঘটেনি, তা বিরোধীদের বিক্ষোভেই পরিষ্কার । মণিপুর নিয়ে ‘আপত্তিকর’ ব্যবহারের যুক্তি দেখিয়ে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহকে বাকি অধিবেশনের জন্য সোমবার সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। আর এর বিরোধিতায় মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন তেতে ওঠে। এদিন বিরোধীদের হট্টগোলের জেরে মঙ্গলবার সকালেই মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। যদিও লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করা হয়েছে । সোমবার সংসদের উভয় কক্ষের অধিবেশন শুরু হওয়ার পর মণিপুর নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর জবাব চেয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা।

মণিপুরের হিংসার সত্য জানার অধিকার আছে দেশের মানুষের। স্পিকার ওম বিড়লা জানান, ‘‘এই নিয়ে উত্তর দিলে তা সংশ্লিষ্ট মন্ত্রীই দেবেন।’’ মণিপুরে হিংসার ঘটনার সঙ্গে যেহেতু আইনশৃঙ্খলার বিষয়টি জড়িত, যার ফলে এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে শাহই যা বলার বলবেন । বিরোধীদের বিক্ষোভের জেরে মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের সঙ্গে মোদীর বৈঠক নয়া রূপ পেয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.