বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলী খান। ২০১৯ সালে ‘পতি পত্নী অউর ওহ’ ছবিটি মুক্তি পেয়েছিল যেখানে কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেডনেকার অভিনয় করেছিলেন। ২০২৫ সালে সেই সিনেমারই সিক্যুয়েলের শুটিং চলছে। এই সিক্যুয়েলে দেখাযাবে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলী খান। সূত্রের খবর এছাড়াও থাকবেন ওয়ামিকা গাব্বি।
প্রয়াগরাজে এই সিনেমার শ্যুটিং চলা কালীন সেটে হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয়। সেট থেকে বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সারা আলী খানের সঙ্গে আয়ুষ্মান খুরানার কথা কাটাকাটির সৃষ্টি হয়েছে। আবার আরেক ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয়রা কলাকুশলীদের সাথে বচসায় লিপ্ত।
এলাহাবাদের আউটডোর শুটিং দেখতে এসেছিলেন সেখানকার স্থানীয় মানুষেরা। এবং তখনই শুরু হয় সমস্যা। আচমকাই শুরু হয় হাতাহাতি। আবার অনেকেই এক কলাকুশলীকে টেনে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করেন।







