নিজস্ব সংবাদদাতা: আগেকার দিনের মানুষদের মধ্যে একটা প্রবণতা ছিল মৃত্যুর পর স্বর্গবাসী হওয়ার। এবার বোধয় তা সত্যি হতে চলেছে। স্বর্গে যাবার দরজার নাকি খোঁজ পাওয়া গেছে।
আসল ব্যাপারটা কি?
সোমবার দিন সন্ধ্যায় বেঙ্গালুরু শহরের আকাশে দেখা গেছে এই অসম্ভব দৃশ্য। সন্ধ্যার আকাশে হঠাৎ করেই কিছু অদ্ভুত আলো দেখতে পান বেঙ্গালুরু বাসিন্দারা। হঠাৎ আকাশে এরকম আলো দেখে অবাক হয়ে যান তারা। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় আলো গুলো একটি দরজা আকার নিয়েছে।
বেঙ্গালুরুর এক বাসিন্দা মহাজাগতিক দৃশ্য ভেবে এই অদ্ভুত আলোর রশ্মিকে ক্যামেরাবন্দি করেন। বেঙ্গালুরুর হেব্বল ফ্লাইওভারের উপর থেকে এই ভিডিওটি তোলা হয়েছে। রাতের কালো আকাশে আলো গুলি একটি দরজার আকার নিয়েছিল। সেটি দেখে মনে হচ্ছিল বন্ধ দরজার ওপার থেকে আলো ভেসে আসছে।







