দেশ

৬ হাজার কোটি টাকার মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে দেশজুড়ে CBI-এর তল্লাশি, ৬ রাজ্যের ৩৩ জায়গায় অভিযান

৬ হাজার কোটি টাকার মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। দেশের ছয়টি রাজ্যের মোট ৩৩টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালালেন তদন্তকারীরা। দিল্লি, মুম্বই, নাগপুর, অমৃতসর, ভোপাল এবং রায়পুর-সহ একাধিক শহরে এই অভিযান চালানো হয়। মূলত বেআইনি বেটিং চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহভাজন প্যানেল অপারেটরদের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে।
অভিযান চলাকালীন তদন্তকারীরা বেশ কিছু মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অনলাইন বেটিং থেকে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের জন্য মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হাওয়ালা নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকতে পারে। বাজেয়াপ্ত সামগ্রী থেকে এই আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই তদন্তে নতুন গতি আসে মহাদেব অ্যাপের অন্যতম প্রধান প্রচারক সৌরভ চন্দ্রকরের গ্রেফতারির পর। ওমান থেকে প্রত্যর্পণের পর গত ১ নভেম্বর তাঁকে গ্রেফতার করে CBI।
এই বেটিং সিন্ডিকেটের আর্থিক লেনদেন, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। CBI-এর তদন্ত এখনও অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.