বাংলা তথা বাঙালির সমাজের কাছে সব থেকে বড় লজ্জাজনক বিষয় স্বামী বিবেকানন্দ কে নিয়ে কুরুচিকর মন্তব্য করা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামীবিবেকানন্দকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ভাষাতেই চাঁচাছোলা সমালোচনা করেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ। স্বামী বিবেকানন্দকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদী আজ বাঁকুড়া ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয় এক প্রতিবাদ মিছিল। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ, এই মিছিলের শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমালোচনা করেন। এই প্রসঙ্গে এর আগেও শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ বাংলার মনীষীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপমানজনক কথাবার্তা বলেছেন, এই কথাই তুলে ধরেন, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ।
Read Next
November 18, 2026
উদ্ধব ঠাকরের এমভিএ সরকার গঠন ছিল দলের আদর্শ থেকে বিচ্যুতি, সুপ্রিম কোর্টে দাবি শিন্ডে গোষ্ঠীর
November 18, 2026
সনিয়ার বইয়ের প্রতিবাদে বাল ঠাকরের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে সেনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক**
November 18, 2026
‘বাংলাকে ইউপি-গুজরাত করব’, এনকাউন্টার নিয়ে কড়া বার্তা দিলীপের, আপত্তি থাকলে বাংলাদেশে যাওয়ার হুঁশিয়ারি
November 18, 2026
ত্রিবর্ণরঞ্জিত পতাকা নিয়ে বিতর্ক! মোদীর পদক্ষেপের সমালোচনায় মহুয়া, পাল্টা জবাব সন্দীপ পাঠকের
November 18, 2026
বাবা-মায়ের ভালোবাসার স্মৃতি থেকে শিব-পার্বতীর ছবি, রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক
November 17, 2026
কমিউনিস্ট হয়েও মার্সিডিজে ভ্রমণ? মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির কটাক্ষ
Related Articles
Check Also
Close
-
নজরে লোকসভা, সুকান্তর নেতৃত্বেই কি বঙ্গ-বিজেপির আসন দখলের লড়াই?February 5, 2023







