যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে।
মার্কিন কোস্ট গার্ড জানায়, ‘সেসনা ২১০’ মডেলের বিমানটি চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুটি শিশুকে নিয়ে নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে যাচ্ছিল। বিকেল ৩টা ৪৫ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিমানটি সাগরে ভেঙে পড়ে। কয়েক ঘণ্টার তল্লাশি শেষে ডুবুরিরা পানির নিচে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পান এবং ভেতর থেকে ছয়জনেরই মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।







