রাজনীতি

চড়কান্ডে অনুতপ্ত নয় মেয়র পারিষদ ; মানুষের ভালোর জন্য প্রয়োজনে আবারো চড় !

নিজস্ব সংবাদদাতা : আবার চড় মারব যদি কারোর জন্য মানুষের প্রাণের ক্ষতি হয়। তার জন্য কেউ আমার বিরুদ্ধে আইন আদালতে যেতে চাইলে যেতে পারেন। ফের নিজের অবস্থানে অনড় থাকলেন, কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ।

গত শনিবার এক পৌর কর্মীকে সপাটে চড় মেরেছিলেন মেয়র পারিষদ সদস্য তারক সিং। তার পরেই এই ঘটনায় তোলপাড় হয়।

উল্লেখ্য শহরে ডেঙ্গি বাড়ছে ,তার সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে সচেতনতার প্রচারে বেরিয়ে মেজাজ হারান কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য। আজকেও সেই একই মেজাজে দেখা গেল কলকাতা পৌর সংস্থা মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ কে। তবে আজকে চড় কাণ্ডের পর তৎপরতা দেখা গেল কলকাতা পৌর সংস্থা নিকাশি বিভাগের কর্মী দের। মেয়র পরিষদ আসার আগেই নিকাশি পরিষ্কারের কাজ শুরু হয়ে যায়।

তবে আজকে কিছুটা হলেও হাসি মুখে পৌর আধিকারিক তারক সিংকে কথা বলতে দেখা গেলো নিকাশি বিভাগের কর্মীদের সঙ্গে।

তবে তার মেজাজ হারানো বিষয় নিয়ে প্রশ্ন করলেই দেখা গেল সেই একই মেজাজ। বললেন কারোর জন্য যদি কারোর প্রাণ যায়। তাহলে আবারও চর মারব। সে জন্য যদি তার বিরুদ্ধে কেউ মামলা করতে চায়, করতেই পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.