নিজস্ব সংবাদদাতা : পরিকল্পনাহীন ঝাড়গ্রাম ব্লকের কিষান মান্ডি আজও ঠিকভাবে চালু করতে পারেনি প্রশাসন, কোটি কোটি টাকা খরচ করে ঝাড়গ্রাম শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে ঝাড়গ্রাম পৌরসভার জামদা এলাকায় কিষাণ মান্ডি তৈরি করেছিল রাজ্য সরকার ।
কিন্তু, কেবলমাত্র সেখানে চাষীদের কাছ থেকে ধান কেনা ছাড়া আর কোন কিছুই হয়নি। বসে নি সবজি বাজার এবং সবজি আড়ত, কারণ যোগাযোগ ব্যবস্থা ঠিকভাবে না থাকায় ওই কিষাণ মান্ডি আজও বাস্তবে রূপ পায়নি। শুধু ঝাড়গ্রাম ব্লকে নয় ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের অধিকাংশ কিষাণমন্ডির একই অবস্থা রয়েছে। কৃষকদের সুবিধার জন্য কৃষি পণ্য বিক্রয়ের জন্য কিষাণ মান্ডি চালু করা হয়েছিল। কিন্তু এমন জায়গায় কিষাণ মান্ডি গুলি তৈরি করা হয়েছে যেখানে মানুষ এর যাওয়ার সুব্যবস্থা নেই । যার ফলে কিষাণ মান্ডি গুলি তৈরি হলেও কৃষকদের কোন কাজে লাগেনি। কোন পরিকল্পনা ছাড়াই ওই কিষাণ মান্ডি গুলি তৈরি হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিষাণ মান্ডি গুলি তৈরি করা হলেও সেগুলি কৃষকদের কোন কাজে লাগেনি বলে কৃষকদের অভিযোগ। আগামী দিনে ওই কিষাণমন্ডি গুলির ভবিষ্যত কি তা নিয়ে সংশয় সকলেই।







