রেলের লাইনের ইলেকট্রিক তারে নিজেকে তড়িদাহত করার চেষ্টা। অবশেষে আরপিএফের প্রচেষ্টায় প্রাণে বাঁচলো আকাশ পেগু। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেল ষ্টেশনে।
জানা গিয়েছে, আকাশ পেগু আসামের বাসিন্দা। সোমবার সকালে নিউ ফরাক্কা রেল ষ্টেশনে এসে ট্রেনের ওপরে চেপে ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ করে আত্মহত্যার চেষ্টা করে। তৎক্ষণাৎ আরপিএফের নজরে এলেই রেল লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর তারপরেই আকাশ পেগু কে আরপিএফ উদ্ধার করে এবং তাকে নিজেদের হেফাজতে রাখা হয়।
আরপিএফ সুত্রে জানা গিয়েছে, তার বাড়ি আসাম রাজ্যে। কাজের সুত্রে কেরালা গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে ফরাক্কায় নেমে এঘটনাটি ঘটিয়েছে বলে জানাযায়। যদিও তার জীবন রক্ষা পেয়েছে। কাউন্সিলিং করা চলছে বলেও জানা গিয়েছে।







