রাজনীতি

বড়দিনের আবহে ফের রাজ্যে শাহ, ভোট প্রস্তুতিতে ফের বৈঠকের সম্ভাবনা

আগামী মঙ্গলবার শহরে আসছেন অমিত শাহ। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পূর্বে দলের প্রস্তুতি প্রসঙ্গে বৈঠক করবেন রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে। লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি রাখতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও আবার অন্যদিকে, বঙ্গ বিজেপির প্রস্তুতি বৈঠককে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

আগামী ২৬ ডিসেম্বর দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে শাহর, এমনটাই খবর। বৃহস্পতিবার দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও। সেখানে অমিত শাহের বাংলায় আসা স্থির হয় বলেই জানা যাচ্ছে৷

দোরগোড়ায় লোকসভা। বাংলায় ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। তবে বাংলায় বিজেপির অবস্থা খুন যে ভাল তা নয়। তাই এই লক্ষ্য ঠিক কতটাই বা সম্ভব হবে তা নিয়ে চিন্তায় গেরুয়া ব্রিগেড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.