রাজনীতি

‘ন্যায্য আন্দোলনকারীদের আমি সমর্থন করি’, নিয়োগ নিয়ে আশ্বাস দান মুখ্যমন্ত্রীর

কিছুদিন পূর্বেই টেট উত্তীর্ণদের আন্দোলন প্রসঙ্গে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। তবে গতকাল এই নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমি পুরোটা জাানি না, তবে আমি ন্যায্য আন্দোলনকারীদের ভালোবাসি।’ উল্লেখ্য, ৪ দিন ব্যপী সল্টলেকে চাকরির দাবিতে আন্দোলনে ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। একটাই দাবি, ‘চাকরি দেওয়া হোক’। লাগাতার আন্দোলন চলাকালীন সময়ে চলেছে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, উত্তীর্ণরা সামিল হয়েছেন নির্জলা অনশনে।

জানবাজারে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাকরি দিতে চাই। বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। যারা ন্যায্য চাকরিপ্রার্থী তাদের আমরা ভালোবাসি। বর্ধমান, হাওড়া, হুগলি সব জায়গায় যার যেমন যোগ্যতা আছে, সেখানে সে সেরকম চাকরি পাবেন।’ তাঁর সংযোজন, ‘আমরা ১১ বছরে অনেক কাজ করেছি, আগামী দিনে আরও অনেক কাজ হবে। কিন্তু দেশে ৪০ শতাংশ বেকার বেড়েছে অবশ্যই।’

তবে অপরদিকে, শিক্ষা পর্ষদের সভাপতি স্পষ্ট জানিয়েছেন, ‘২০১৪, ২০১৭-র প্রার্থীদের ইন্টারভিউয়ে বসতেই হবে।’ পর্ষদ সভাপতির উবাচ, ‘সেপ্টেম্বরের ২৯ তারিখ আমরা নোটিফিকেশন দিয়েছি। তার আগে যে কোনও তারিখে যদি টেট পাশ করে থাকেন, ট্রেনিং-ডিগ্রি থাকে, তাঁরা একই নম্বর পাবেন। আগে পরের কোনও ব্যাপার নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.