রাজনীতি

যাদবপুরের তৃণমুল প্রার্থী সায়নীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলো স্থানীয় মহিলারা।

যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচার যাত্রায় এলো বড়ো ধাক্কা।, রাস্তা,পানীয় জল, নিকাশি ব্যবস্থা নিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সামনে প্রতিবাদ করলেন স্থানীয় মহিলাদের । ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় তৃণমূলের প্রচারযাত্রা।পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন বুজে আছে, পুরসভাকে বারে বারে জানিয়ে কোনও কাজ হয়নি বলেই দাবি বাসিন্দাদের।

এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোনও দলকে ভোট দেব না। প্রার্থীর প্রচারের সময় তাঁর মুখের সামনে দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটুক্তি করেন। মহিলাদের ওই প্রতিবাদ শুনে কিছুক্ষন চুপ করে থাকার পর, পরে সায়নী ঘোষ জানালেন, জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে। রাস্তা করা হচ্ছে, এবং জলের ব্যবস্থাও করা হবে। ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। সায়নী ঘোষের মুখের সামনে এলাকার সাধারণ মানুষরা যেভাবে ক্ষোভ উগরে দিয়েছে, তাতে করে তৃণমূল প্রার্থীকে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.