লোকসভা নির্বাচনের আগেই বড় চমক ইন্ডিয়া জোটের।লোকসভা ভোটের আসন নিয়ে সমঝোতা করলেন বিহারের বিরোধী জোট।বিহার প্রদে সভাপতি অখিলেশ প্রসাদ সিং এর সূত্রে জানা যায়,আসন ভাগাভাগি নিয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশে আসায় চমকে গিয়েছেন সকলে। যৌথ সাংবাদিক বৈঠকে এসে ভাগাভাগির কথা ঘোষনা করেন কংগ্রেস- বাম নেতারা।জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়া ও হাজিপুর-সহ মোট ২৬টি আসনে প্রার্থী দেবে আরজেডি। অন্যদিকে কিষাণগঞ্জ, পাটনা সাহিব-সহ ৯টি আসনে কংগ্রেসের প্রার্থী লড়বে। এছাড়া বামেরা লড়বে ৫টি আসনে।







