রাজনীতিরাজ্য

‘এতগুলো মানুষের মৃত্যুর দায় শুভেন্দুর’ কম্বলকাণ্ডে! বিস্ফোরক কুণাল ঘোষ

শুভেন্দু অধিকারীর শাস্তির দাবীতে ফের সুর চড়ালেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল মুখপাত্রের উবাচ, ‘দিলীপ ঘোষ বলেছেন পুলিসের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রয়োজন ছিল। তাতেই স্পষ্ট যে, ওখানে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। তাই আমরা দাবি করছি, শুভেন্দু অধিকারী-সহ ওই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সকলের বিরুদ্ধেই এফআইআর করা উচিত। কম্বল দেওয়ার নাম করে এতগুলো লোককে ডেকে আনা হয়েছে। অথচ কোনও প্রস্তুতি ছিল না। দিলীপবাবু তো ঠিক কথাই বলেছেন! শুধু পুলিসের ওপর নির্ভর করেই তো আর এসব করা যায় না। দোষ যে শুভেন্দুদের, দিলীপ ঘোষও তা স্বীকার করেছেন।’

উল্লেখ্য, গতকাল রামকৃষ্ণ ডাঙা এলাকায় ভিড় করেন কমপক্ষে ৮ হাজার মানুষ। শুধু তাই নয়, কম্বল নেওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কারণ অনেকেরই আশঙ্কা ছিল আর কম্বল পাওয়া নাও যেতে পারে। এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যে, অনুষ্ঠানস্থলে পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কুণাল ঘোষের অভিযোগ, কম পরিসরের জায়গায় আয়োজিত এহেন কর্মসূচিতে প্রচণ্ড ভিড়ের দাপটে কম্বল নেওয়ার হুড়োহুড়ি শুরু হয়। তাতেই পদপিষ্ট হয়ে একটি শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সরাসরি বিরোধী দলনেতাকে এরজন্য দায়ী করছেন কুণাল। তাঁর কথায়, ‘আদালত থেকে রক্ষাকবচ পেয়ে শুভেন্দু ধরাকে সরা জ্ঞান করছে। পুলিসকর্তাদের বলছেন ব্যাগ গুছিয়ে রাখুন। পুলিসকে গালাগাল করছেন। এখন এই মর্মান্তিক ঘটনার দায়িত্বও তাঁকে নিতে হবে। কারণ যা ইচ্ছে তাই করা যাবে না। এতগুলো মানুষ মারা গেল তাঁর দায় শুভেন্দুকে নিতেই হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.