রাজ্য

বিহারের বিয়ে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রাণ হারায় ৩ শিশু সহ ৬ জন

বিয়ে বাড়ির মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডে‌ ভস্মীভূত বিহারের এক বিয়ে বাড়ি। বৃহস্পতিবার ঠিক ১১টা ১৫ নাগাদ‌ বাজি থেকে আগুন লেগে যায়‌। যার ফলে আগুনের দগ্ধ হয় ৩ শিশু সহ আরো ৬ জন। ঘটনার ফলে দ্বারভাঙায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে বিয়ে বাড়িতে বাজি আনা হয়েছিল। সেখানেই বিয়ের মন্ডপে দেখেছিল ওই বাজিগুলো। তারপরে হঠাৎ সেই বাজিতে আগুন লেগে যায়। চোখের নিমিষে সেই আগুন ছড়িয়ে পরে গোটা বিয়ে বাড়িতে। তবে দমকলের আধিকারিকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই অপর নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি আগুনের ভস্মীভূত হয় সুনীল পাসোয়ান (২৬), লীলা দেবী (২৩), কাঞ্চন দেবী (২৬), সিদ্ধান্ত কুমার (৪), শশাঙ্ক কুমার (৩) এবং সাক্ষী কুমারী (৫)।

পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। বিয়ের অনুষ্ঠানে এরকম এক মর্মান্তিক ঘটনায় পরিবার শোকোস্তব্ধ হয়ে রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলাশাসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.