রাজনীতিরাজ্য

ওরা ১২ টা পর্যন্ত খেলেছে , কিন্তু আপনি তো ৮ টার মধ্যে বাড়ি ঢুকে যেতে বলেছিলেন ! মমতার শুভেচ্ছা বার্তায় খোঁচা পদ্ম শিবিরের

রবির রাতে তৈরি হয়েছে ইতিহাস । মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে , প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত । গোটা দেশবাসী এখন উৎসবে মাতোয়ারা । মহিলা দলের জন্য শুভেচ্ছা বার্তা আসছে , দেশের নানান প্রান্তের , নানান জগতের মানুষের থেকে । শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শুভেচ্ছা বার্তা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও । আর তাতেই শুরু হয়েছে রাজনীতি । মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তায় , রীতিমতো খোঁচা বিজেপির ।

ট্রফি ঘরে আনার পর , মহিলা দলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন , “আজ, গোটা দেশ উইমেন ইন ব্লু-র বিশ্বকাপ ফাইনালের কৃতিত্বের জন্য গর্বিত। টুর্নামেন্ট জুড়ে তারা যে লড়াই এবং যে কর্তৃত্ব দেখিয়েছে তা তরুণীদের প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমরা প্রমাণ করেছ যে তোমরা শীর্ষ স্তরে একটি বিশ্বমানের দল এবং তোমরা আমাদের কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ। তোমরা আমাদের নায়ক।”

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করেই , বিজেপির খোঁচা, “OMG (Oh My God) ওঁরা ১২টা পর্যন্ত খেলছিলেন ! কিন্তু আপনি তো ওঁদের ৮টার মধ্যে বাড়ি ঢুকে যেতে বলেছেন।” যার জেরে , আবার উত্তাপ বেড়েছে বাংলার রাজ্য রাজনীতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.