রাজ্য

ইডি হানা প্রসঙ্গে বিস্ফোরক মমতা

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
ইডির হানা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে একপ্রকার বোমা ফাটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাণহানি হতে পারে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কার্যত এমনই কিছুটা ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী আজ বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। ও সুগারের রোগী। ওকে জোর করে নাম বলানোর জন্য গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে। জ্যোতিপ্রিয় মারা গেলে কী হবে? আমি কিন্তু বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের করবো। প্রসঙ্গত বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন বিতরণে দুর্নীতির মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জড়িত থাকার অভিযোগে এই তল্লাশি বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.