জেলা

রোহিঙ্গা সন্দেহে দুই জনকে গ্রেফতার করলো ময়নাগুড়ি থানার পুলিশ

ময়নাগুড়ি, ১৫ ডিসেম্বর : বৃহস্পতিবার রোহিঙ্গা সন্দেহে দুজনকে গ্রেফতার করলো ময়নাগুড়ি থানার পুলিশ। এদিন তাদের জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ। পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় , ধৃত যুবকের নাম খাইরুল আমিন (২১) ও যুবতীর নাম রেজিনা খাতুন (১৯) । জানা যায়, বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার নতুন বন্দর এলাকায় এক অল্প বয়েসি যুবতী সহ এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন গ্রামের সাধারণ মানুষজন। এরপর এই দুজনকে আটক করে পরিচয় জানার চেষ্টা করতেই সন্দেহ ঘনীভূত হয় গ্রামবাসীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার টহলরত ভ্যান। আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে ময়নাগুড়ি পুলিশ।
এই ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়িয়ে পরে জেলা জুড়ে। ঘটনা প্রসঙ্গে উক্ত অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বলেন, আটক দুই জন্যই সন্দেহজনক, আল কায়দার মতো।” ধৃত এক রোহিঙ্গা জানায় কারো সঙ্গে মোটরসাইকেল করে আসছিলো সে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছি।”

বৃহস্পতিবার এই ঘটনা প্রসঙ্গে টেলিফোনে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, ধৃত দুজন মায়ানমারের রোহিঙ্গা।
ধৃত দের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেস করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.