জেলা

নদিয়ার তৃণমূল বুথের সভাপতি খুন ; অভিযোগ দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে !

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সভাপতির বাড়িতে ঢুকেই এলোপাথারি ভাবে গুলি ছুড়তে শুরু করে এবং বাড়ির একজন সদস্য উপর ছুরি দিয়ে কোপ বসিয়ে খুন করা হয়। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে এই আক্রমণের অভিযোগ তোলা হয়। পরিবারের অভিযোগ অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে।

সূত্রে খবর, বুধবার সকাল ৮টা নাগাদ নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া অঞ্চলে তৃণমূল বুথ সভাপতি মহতালি দফাদারের বাড়িতে এক দল দুষ্কৃতী ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন বুথ সভাপতির ছেলে মতিয়াজুল রহমান দফাদার, তাঁর ভাইপো সামাজিক দফাদার-সহ আরও দু’জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মতিয়াজুল রহমান দফাদারকে (৩৫) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ , বাড়িতে বসে তারা যখন চা খাচ্ছিল সকালবেলা। তখনই হুট করে অচেনা কিছু মানুষ বাড়ির ভেতর ঢুকে আসে এবং গুলি চালাতে শুরু করে। এমনকি পরিবারের সদস্যদের ছুরি দিয়ে কোপ ও বসানো হয়। পরিবারের তরফ থেকে আরও জানানো হয় যে পরিবারের সকল সদস্যই তৃণমূলদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন বিরুদ্ধ একটি গোষ্ঠী। তারাই এমনটি হামলা করে। যদিও কংগ্রেসদের সঙ্গে থাকা সম্পর্ক পরিবারে তরফ থেকে মেনে নিতে রাজি নন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.