জেলা

বাস ও বাইকের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩ জন, আহত ১০

মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল হলদিয়া। একটি চলন্ত বাসে স্টিয়ারিংয়ে সমস্যা হওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে। শনিবার ঠিক সকাল ১০:৪৫ নাগাত এই দুর্ঘটনার ফলে প্রাণ হারিয়েছে ৩ জন। পাশাপাশি আহত হয়েছে ১০ জন। যার মধ্যে গুরুতর আহত হয়েছে ৫ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটা থানার ঘোষেরমোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতাহাটা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মৃত ব্যক্তির নাম ও হলো অরূপ মন্ডল, প্রতিমা মন্ডল ও সুজিতা মন্ডল। তাঁরা প্রত্যেকেই কৃষ্ণনগর থানার সুতাহাটা এলাকার বাসিন্দা। শনিবার সকাল বেলা একটি যাত্রীবাহী কুঁকড়াহাটিমুখী বাসে ঘোষেরমোড় এলাকায় আসতেই স্টিয়ারিংয়ে সমস্যা দেখা দেয়। সেই সমস্যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে সজরে ধাক্কা মারে। পরবর্তীতে রাস্তার পাশে থাকা একটি পোস্টের সঙ্গে সংঘর্ষ হয়। তবে এই দুর্ঘটনার মাধ্যমে উঠে এসেছে ফের ট্রাফিক আইন ভাঙার চিত্র। এই দুর্ঘটনায় বাইকে থাকা পরিবারের ৩ সদস্য প্রাণ হারিয়েছে।

সেই ৩জনের মধ্যে কারোরই মাথায় হেলমেট ছিল না। যার ফলে ঘটনাস্থলে ছিটকে পরতেই তৎক্ষণাৎ মৃত্যু ঘটে তাদের। পাশাপাশি সেই চলন্ত বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছে। তার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে তদন্ত নেমেছে পুলিশ প্রশাসন। এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোন কারণ লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছে তারা। অতিরিক্ত গতির ফলে এই ঘটনা ঘটেছে কি না সেই বিষয়টাও তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.