স্কটিশ চার্চ কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু ! ছাত্রীকে , অসুস্থ অবস্থায় , কলেজের হোস্টেল থেকে উদ্ধার করে , হাসপাতালে নিয়ে যাওয়া হলে , আর জি করের তরফে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । মৃত ছাত্রী ঋষিতা বণিকের নামে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ত্রিপুরার বাসিন্দা ঋষিতা। স্কটিশ চার্চ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ঋষিতা কলেজ হোস্টেলেই থাকতেন । গত ২৪ জানুয়ারি , ঋষিতা অসুস্থ হয়ে পড়ায় , তাকে নিয়ে যাওয়া হয় , আর জি কর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন ।
পুলিশের প্রাথমিক অনুমান বিষক্রিয়ার জেরে , ওই ছাত্রীর মৃত্যু হয়েছে , তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে । ইতিমধ্যেই পুলিশের তরফে , হোস্টেলে অন্যান্য ছাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।







