শুক্রবার সকালে বেঙ্গালুরু ভোট দিতে দেখা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে। সকাল বেলায় ভোটারদের মাঝে উপস্থিত ছিলেন তিনি এবং ভোট দিলেন ডলার কলোনি থেকে। প্রাক্তন ক্রিকেটারকে এই প্রসঙ্গে প্রশ্ন করাই উত্তরে তিনি বলেন,”আমি আশা করছি এবার বেঙ্গালুরুতে আরও বেশি ভোট পড়বে।অনেক প্রথমবারের ভোটারও রয়েছে এবং প্রত্যেককে অবশ্যই তাদের ভোটাধিকার ব্যবহার করতে হবে। তরুণ ছেলে-মেয়েরা যদি এসে ভোট দেয়, তাহলে খুব ভালো হয়।”
আজ কর্ণাটক লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হচ্ছে ১৪ টি আসনে।পাশাপাশি ১৪ টি আসনে ভোট হবে ৭ মে। ভোট গণনা অনুষ্ঠিত হবে ৪ জুন থেকে। তাছাড়া আজ ভোট হচ্ছে বেঙ্গালুরু গ্রামীণ, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু দক্ষিণ, মাণ্ড্য এবং মহীশূর আসনে। এ দিনের ভোটকে কেন্দ্র করে ভাগ্য নির্ধারিত হবে বিজেপি নেতা তেজস্বী সূর্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী এবং কংগ্রেসের দাপুটে নেতা ডিকে সুরেশের।







