চলতি বছরের রাম মন্দিরের উদ্বোধন নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ২০২৪ এর ২২ শে জানুয়ারি উদ্বোধন হবে এই মন্দিরের। এখানে উপস্থিত থাকবেন প্রায় ছয় হাজার অতিথি। এখানে নিমন্ত্রিত হয়েছেন শচীন তেন্ডুলকার থেকে শুরু করে যোগী আদিত্যনাথ সবাই। যেমন এই রাম মন্দির নিয়েই তীব্র কটাক্ষ করলে শিবসেনার নেতা সঞ্জয় রাউত।
তিনি বলেন”সমস্তটাই রাজনীতি। কে যাবে বিজেপির ওই অনুষ্ঠানে? রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বিজেপির অনুষ্ঠান। বিজেপিরই সভা।আমরাও অযোধ্যায় যাব। তবে বিজেপির অনুষ্ঠানের পর। যদি মন্দির কর্তৃপক্ষ অনুষ্ঠান করত তবে সম্পূর্ণ অন্য বিষয় হত।আমি মনে করি ভগবান রামকে অপহরণ করা হয়েছে। যাঁরা ভগবান রামের নামে রাজনীতি করেন, তাঁরা ভগবানের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না। এসবই শুধু রাজনীতির জন্য।”
প্রসঙ্গত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারই পাশাপাশি এই উদ্বোধনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতারাও। তবে ২২ শে জানুয়ারি রাম মন্দিরে কি চিত্র দেখা যায় তা দেখতেই আগ্রহী দেশবাসী।







