কলকাতারাজনীতিরাজ্য

২১ জুলাইয়ের সভায় বিরক্তি হাইকোর্টের ! জারি শর্ত ?

মাঝে আর মাত্র ৪ দিন । তারপরেই ২১ জুলাই । তৃণমূলের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান । প্রতিবারের ন্যায় এবারও ধর্মতলায় সভা করবে রাজ্যের শাসকদল । ইতিমধ্যেই , সভার সব প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে । কলকাতা পুলিশের তরফে , ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েও একাধিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । তবে এবার সেই ২১ জুলাইয়ের শহীদ স্মরণ সভা নিয়েই বিরক্তি প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট ! সাধারণ মানুষের অসুবিধার অভিযোগ তুলে ২১ জুলাই নিয়ে , কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয় । এই মামলার শুনানি ছিল , বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ।

মামলাকারীর দাবী , ২১ জুলাই এর সভার জন্য , ব্যস্ত সময় সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। যা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন , ‘এই সভা নিয়ে আমি কিছু শর্ত দেব’। পাশাপাশি তিনি এও বলেন যে , আর বেশি সময় নেই, তাই আদালত জায়গা বদল করার কথা বলছে না । তবে আগামী বার রাজ্য সরকারকে স্থান পরিবর্তনের কথা ভাবতে বলেছেন বিচারপতি । রাজ্য সরকার এই সভা , ভিক্টোরিয়া হাউসের পরিবর্তে এই সভা শহীদ মিনার , ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করতে পারবে কিনা , সেবিষয়েও ভাবতে বলা হয়েছে । বিচারপতি এদিন জানান , “আবেগ সব রাজনৈতিক দলের আছে। কতদিন ধরে সহ্য করতে হবে? বলেছি যে, রাস্তার এক তৃতীয়াংশ রাজনৈতিক দলেরা দখল করে নিয়েছে।” তিনি আরো বলেন , “সকাল ১১টার পর কলকাতায় এসব করতে বলুন।”

অন্যদিকে , ২১ জুলাই নিয়ে কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি শুক্রবার আদালতে জমা দিতে বলা হয়েছে । সেখানে এই মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে সওয়াল করতে পারবে রাজ্য ।

এই মামলা নিয়ে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, “এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা। রাজনৈতিক প্রভাবযুক্ত মামলা। কেউ ওই সভা বাতিলের কথা বলেনি।” যার পরিপ্রেক্ষিতে এজি কিশোর দত্তের প্রশ্ন , “এই ধরণের মামলার কারণ কী?” উত্তরে বিচারপতি জানান, “ট্রাফিক একটা অন্যতম কারণ। মামলাকারী দেখিয়েছেন বিগত বছরে কীভাবে ট্রাফিকের পরিস্থিতি বদল হয়েছে।” বিচারপতি আরো জানিয়েছেন , পরবর্তীতে এই মামলা নিয়ে কিছু শর্ত জারি করবে আদালত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.