দেশরাজনীতিরাজ্য

কংগ্রেসের ওপর আক্রোশ, গুজরাটে নির্বাচনের পূর্বেই বিরাট অভিযোগ প্রধানমন্ত্রীর

গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে জাতীয়তাবাদ প্রসঙ্গত সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নরম মনোভাব দেখানোর অভিযোগ তুলে নিশানা করলেন কংগ্রেসকেও৷ প্রধানমন্ত্রীর অভিযোগ, জঙ্গিদের বদলে কংগ্রেস নেতারাই তাঁর সমালোচনায় বেশি সামিল ছিলেন।

গুজরাটের খেড়ার জনসভা থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী। তোলেন প্রশ্ন। যে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্যে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনার কথাও তুলে ধরেন মোদি৷ তাঁর উবাচ, ‘সেই সময় গুজরাটে আমাদের সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছিল। কিন্তু দিল্লির ইউপিএ সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নমনীয় মনোভাব দেখিয়েছিল। বরং ওরা (কংগ্রেস) আমায় আক্রমণ করতে ব্যস্ত ছিল৷’ গুজরাট একসময় সন্ত্রাসবাদীদের নজরে ছিল, এমনই অভিযোগ তাঁর। প্রধানমন্ত্রীর সংযোজন, ‘আমরা অনেক ক্ষেত্রেই অভিযুক্তদের ধরে শাস্তির ব্যবস্থা করেছিলাম৷ এখানে আমরা চেষ্টা করতাম অপরাধীদের ধরে শাস্তি দিতে৷ আর দিল্লির ইউপিএ সরকার তাদেরকে মুক্ত করার জন্য সর্বশক্তি লাগিয়ে দিত৷ আমরা ক্রমাগত বলতাম সন্ত্রাসবাদীদের ধরার চেষ্টা করুন, আর দিল্লির কংগ্রেস সরকার তার বদলে মোদি সরকারকে নিশানা করত৷ তার ফলে সন্ত্রাসবাদ আরও ছড়িয়ে পড়ত এবং ভারতের বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণ ঘটত৷’

প্রসঙ্গত উল্লেখ্য, এবার কচ্ছ জেলার আবদাসার আপ প্রার্থীর বসন্ত খেতানি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। নির্বাচনের মাত্র কিছুদিন পূর্বেই প্রার্থীপদ প্রত্যাহার করে আপ প্রার্থী বসন্ত খেতানি বিজেপি-কে সমর্থনে সামিল হলেন। আপের হয়ে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর ভুল হয়েছিল বলে মোদির প্রশংসা করেন বসন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.