রাজ্য

শিক্ষার নামে নৃশংসতা! জ্বলন্ত মোমবাতিতে শিশুর হাত চেপে ধরার অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে

শিক্ষা দেওয়ার নামে এবার চরম নিষ্ঠুরতার শিকার এক শিশু। মাত্র আট বছর বয়স, তৃতীয় শ্রেণির ছাত্র। হাতের লেখা খারাপ হওয়ায় তাকে দেওয়া হল এমন শাস্তি, যা শুনলে শিউরে উঠতে হয়—অভিযোগ, গৃহশিক্ষিকা জ্বলন্ত মোমবাতিতে তার হাত চেপে ধরেছেন।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাড এলাকায়। গুরুতরভাবে আহত শিশুটির নাম মহম্মদ হামজা খান। প্রতিদিনের মতোই স্কুল শেষে সে যায় গৃহশিক্ষিকা রাজশ্রী রাঠোরের কাছে পড়তে। কিন্তু সেদিন ঘটল বিভীষিকা। অভিযোগ, কিছুক্ষণের জন্য নয়—লগ্ন ধরে মোমবাতির আগুনে চেপে ধরা হয় শিশুর তালু। দগদগে ক্ষত নিয়ে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে হামজা। সেখানেই পরিবারের সদস্যরা জানতে পারেন ভয়ংকর সত্য।

তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। ইতিমধ্যেই মালাড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তও শুরু হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত গৃহশিক্ষিকার বিরুদ্ধে স্বেচ্ছায় গুরুতর আঘাত, শিশু নির্যাতন ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ধারাসমূহ রুজু হয়েছে।

এই প্রথম নয়—গত বছরও মহারাষ্ট্রের অন্য জেলায় এক শিক্ষিকার বিরুদ্ধে উঠেছিল এমনই ভয়ঙ্কর অভিযোগ।

প্রশ্ন উঠছে, “শিক্ষার আড়ালে এই অমানবিকতা আর কতদিন চলবে?” শিশুদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিয়ে ফের উদ্বিগ্ন অভিভাবক মহল।

এই ঘটনার পর আরও একবার সামনে এল গৃহশিক্ষার অদৃশ্য অন্ধকার দিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.