মধ্যশিক্ষা পর্ষদ নয়া পদক্ষেপ নিল স্কুলে সুষ্ঠুভাবে প্রার্থনার আয়োজনে এবং অফ-পিরিয়ড বন্ধ করার জন্য। এবার শিক্ষকদের ১০:৫০ এর পরিবর্তে ১০:৪০ মিনিটের মধ্যে ঢুকতে হবে স্কুলে। ১০ মিনিট পরে এলে সেইসব শিক্ষক দের সাথে ‘লেটমার্ক’ যুক্ত হবে।
পর্ষদ সূত্রে খবর, এতদিন ধরে স্কুলে অ্যাপয়েন্টিং টাইম’ সকাল ১০টা ৩৫ মিনিট ছিল, তখন ১০টা ৫০ মিনিট পর্যন্ত স্কুলে এলে লেট মার্ক বসে না বলে বহু শিক্ষকই সেই সময়ের কিছু আগে স্কুলে আসতেন। এর ফলে ছাত্র-ছাত্রীদের সম্মিলিত করে স্কুলের প্রার্থনা করতে অনেক সমস্যা হতো। তিনটি ‘লেটমার্ক’ হলে একটি ক্যাজুয়াল ছুটি কাটা যাবে, সেই ভয়ে শিক্ষকরা সচেতন থাকেন।
এতদিন সকাল ১১ টা ৫ মিনিট পরে সংশ্লিষ্ট শিক্ষকরা স্কুলে প্রবেশ করলে অনুপস্থিত হিসাবে গণ্য হতেন। দেরি করে স্কুলে প্রবেশ করার ফলে ক্লাস নেওয়ার তাগিদ থাকত না শিক্ষকদের ফলে ছাত্র-ছাত্রীদের অনেকগুলি ক্লাস মিস হত। সেখানে ১০ মিনিট সময় বাড়ানোই শিক্ষকদের হাতেও সময় থাকবে অর্থাৎ সওয়া ১১ টার মধ্যে স্কুলে প্রবেশ করলে লেট-মার্ক যুক্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে, তখন হাজিরা গণ্য হবে।কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর রাজ্য সম্পাদক সৌদীপ্ত দাস, শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত এই হাজিরার নিয়মাবলিকে স্বাগত জানিয়েছেন।তাঁর বক্তব্য, এর ফলে ছাত্রছাত্রী, শিক্ষক এবং প্রধান শিক্ষকদেরও ভালো হবে।







