রাজ্য

দিল্লি থেকে কলকাতার রেড রোড, প্রজাতন্ত্র দিবসে সমন্বয়ের বার্তা

৭৫তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বিকালে নির্ধারিত সূচি অনুযায়ী রাজভবনে চায়ের আমন্ত্রণে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

আবার অন্যদিকে, রাজধানীর লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের পূর্বে জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এ দিনের বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সমগ্র রাজনৈতিক মহল।

উল্লেখ্য, রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম প্যারেডে অংশ নিচ্ছেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের উপভোক্তারা। ‘ধর্ম যার যার উৎসব সবার’, এহেন বার্তাতেই রাজ্য সরকারের একটি ট্যাবলোও থাকছে রেড রোডের কুচকাওয়াজে। প্রদর্শন করা হবে বিভিন্ন যুদ্ধাস্ত্রও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.